Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ, আ/হত ১১

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় আবুল খায়ের গ্রুপের একটি কারখানায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হন।

বিস্ফোরণ ঘটেছে কারখানার ভেতরে তরলজাত পণ্যের বোতল তৈরি করার কক্ষে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

আবুল খায়ের গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ইমরুল কাদের ভূঁইয়া জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এটি কোনো বয়লার বিস্ফোরণ নয় বলে তিনি সামাজিক মাধ্যমে ছড়ানো ভুল তথ্য প্রত্যাখ্যান করেছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button