Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিবিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি কর্মসংস্থান করার প্রতিশ্রুতি তারেক রহমানের

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তরুণ ও যুবকদের কর্মসংস্থানের সংকট শুধু ঢাকা নয়, সারা দেশের একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে বিএনপি আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের পীরজঙ্গি মাজার সড়কে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে এবং শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো হবে। পাশাপাশি ঢাকা-৮ আসনসহ সারা দেশে ভোকেশনাল, ট্রেনিং, টেকনোলজিক্যাল ও আইটি ইনস্টিটিউট গড়ে তুলে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, অর্থসংকটের কারণে বিদেশ যেতে গিয়ে যেন কেউ বাপ-দাদার জমি বিক্রি করতে বাধ্য না হয়, সে জন্য প্রবাসগামী তরুণদের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে বিএনপি সরকার। তারা বিদেশে কাজ করে ধীরে ধীরে সেই ঋণ পরিশোধ করতে পারবে।

ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ইমাম-মোয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা, আইনশৃঙ্খলা উন্নয়ন ও দুর্নীতি দমনের পরিকল্পনাও তুলে ধরেন তারেক রহমান। বিএনপি নির্বাচিত হলে ঢাকা-৮ আসনে খেলার মাঠ নির্মাণ, কবরস্থানের জন্য জায়গা বরাদ্দ এবং জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি।

জনসভা শেষে তিনি ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের হাতে প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় মির্জা আব্বাস ভোট ‘ইঞ্জিনিয়ারিং’ রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button