Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজামায়াতনির্বাচন

আমরা কারও সঙ্গে বেইনসাফি করবো না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী কারও সঙ্গে বেইনসাফি করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এদেশে সম্পদের অভাব নেই, সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। সমাজের মাথা পচে আছে। রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছা এবং সততার অভাব আছে।’

তিনি বলেন, ‘৪৭ এবং ৭১-এ দুইবার দেশ স্বাধীন হলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। স্বাধীনতার ৫৪ বছরেও আমরা কেন ভাল নেই? ভালোর জায়গাটা কে তৈরি করবে?

যারা রাজনীতিকে ব্যবসার পণ্য মনে করে তারা বাংলাদেশের ভালো করতে পারবে না।

জামায়াত আমির বলেন, ‘পিঠে গুলি নেয় কাপুরুষ, আর বুকে গুলি নেয় বীরপুরুষ। এ বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস চায়। পুরনো ব্যবস্থা চায় না। আমরা এ বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। ১২ তারিখ সবাই পরিবর্তনের পক্ষে রায় দেবে।’

তিনি বলেন, ‘আমরা জামায়াতের বিজয় চাই না, চাই দল মত ধর্ম বর্ণ সবার বিজয়। ১৮ কোটি মানুষের বিজয় চাই আমরা। আমাদের ওপর আস্থা রাখলে সে আস্থার প্রতিদান দেবো। আমরা কারও সঙ্গে বেইনসাফি করবো না।’

তিনি আরও বলেন, ‘কোনো চিল-শকুন যেন কারও একটি ভোটও কেড়ে নিতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে ছাড় দেবো না।’

সংশ্লিষ্ট খবর

Back to top button