Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতনির্বাচনবাংলাদেশরাজনীতি

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান করবে জামায়াত

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ, টেকসই সমাধান ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছে দলটি। আজ বুধবার রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানায় দলটি।

জামায়াত ক্ষমতায় গেলে পররাষ্ট্রনীতি কেমন হবে—সে বিষয়ে দলটি জানায়, বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বাড়ানো : বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক রাখার কথা উল্লেখ করা হয়েছে ইশতেহারে।

মুসলিমবিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডাসহ উন্নত বিশ্বের দেশগুলোর সাথে গঠনমূলক সম্পর্ক তৈরি করা হবে বলেও জানিয়েছে জামায়াত।

এ ছাড়া পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানায় দলটি।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় সক্রিয় সম্পৃক্ততা তৈরি করা হবে বলেও জানানো হয় জামায়াতের নির্বাচনী ইশতেহারে।

বলা হয়, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বৈশ্বিক বিষয়গুলো মোকাবেলায় জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আরো জোরদার করা হবে। এ ছাড়াও সার্ক, আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখা হবে। 

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখা হবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি বৈধ ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশ সমর্থন ও সহযোগিতা করবে বলেও জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button