Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান

২০২৬ সালের আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ICC PAK BAN

আজ পাকিস্তান সরকারের ভেরিফায়েড এক্স (X) হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে।” একই বিবৃতিতে আরও বলা হয়, “তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।”

পাকিস্তান সরকারের এই ঘোষণার উদ্ধৃতি দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

এর আগে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান পুরো টুর্নামেন্টই বয়কট করতে পারে—এমন গুঞ্জন গত কয়েক দিন ধরে পাকিস্তানের সংবাদমাধ্যমে শোনা যাচ্ছিল। এ প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে বিশ্বকাপে অংশ নিতে না দেওয়া হলে পাকিস্তান দলও টুর্নামেন্ট বর্জন করতে পারে কি না, সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

এরপর গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর নাকভি বলেন, “প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁকে আইসিসি–সংক্রান্ত বিষয়টি অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন, সব ধরনের বিকল্প খোলা রেখেই যেন বিষয়টি সমাধান করা হয়।”

ওই সময় নাকভি জানিয়েছিলেন, গত শুক্রবার অথবা আজ সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। শেষ পর্যন্ত দুই দিনের ব্যবধানেই, আজই নিজেদের সিদ্ধান্ত প্রকাশ করল পাকিস্তান।

সংশ্লিষ্ট খবর

Back to top button