Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসছেন রাশমিকা, বর কে?

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার বিয়ের গুঞ্জন কি অবশেষে সত্যি হচ্ছে? দীর্ঘদিন ধরে পর্দার এই জনপ্রিয় জুটির প্রেম নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের শেষ ছিল না। এবার সেই জল্পনা পরিণয়ে রূপ নেওয়ার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজস্থানের উদয়পুর থেকে।

উদয়পুরে বিয়ের তোড়জোড় গুঞ্জন শোনা যাচ্ছে, সোমবার (২ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে চার হাত এক হতে যাচ্ছে এই তারকা জুটির। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও এই জল্পনার পালে নতুন করে হাওয়া দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি রাজকীয় প্রাসাদে লাল ভেলভেট, রঙিন ফুল আর শৈল্পিক কারুকার্যে সাজানো হচ্ছে বিয়ের মণ্ডপ। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের ব্যস্ততা দেখে বোঝা যাচ্ছে, বড় কোনো উৎসবের প্রস্তুতি সেখানে তুঙ্গে।

শুরু হয়েছে প্রাক-বিবাহ আনুষ্ঠানিকতা ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে বিয়ের উৎসব। দুই পরিবারের সদস্য ও অতি ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রোববার অনুষ্ঠিত হয়েছে মেহেদি, সংগীত ও ককটেল পার্টি। আজ অর্থাৎ সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু করার কথা এই জুটির।

দীর্ঘ গোপনীয়তার পর কি তবে স্বীকৃতি? পর্দায় তাদের রসায়ন সবসময়ই দর্শকপ্রিয়, তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই লুকোচুরি খেলেছেন বিজয় ও রাশমিকা। প্রেমের গুঞ্জনকে কখনোই সরাসরি স্বীকার করেননি তারা। কিন্তু উদয়পুরের এই জমকালো আয়োজন কি সেই দীর্ঘদিনের গোপন প্রেমকেই জনসমক্ষে স্বীকৃতি দিতে যাচ্ছে? ভক্তরা এখন সেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button