Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedআন্তর্জাতিক

শান্তির পথে বড় মোড়: জেলেনস্কির ঘোষণায় এক টেবিলে তিন চিরপ্রতিদ্বন্দ্বী

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ইতিহাসে এক অভাবনীয় এবং ঐতিহাসিক মোড় আসতে যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে, আজ শুক্রবার ও আগামীকাল শনিবার প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এই প্রথম বিশ্বশক্তির তিন পক্ষ সরাসরি আলোচনার টেবিলে বসছে, যা বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউসের এই মধ্যস্থতা আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য এটি একটি বড় ধরনের স্বস্তির বার্তা নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে যুদ্ধপরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনাকে জেলেনস্কি সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অনুষ্ঠিতব্য ‘প্রথম ত্রিপক্ষীয় বৈঠক’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা ভালো।’

প্রস্তাবিত এই আলোচনার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠককে ‘ভালো’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি রাশিয়ার শুরু করা ইউক্রেন যুদ্ধের অবসানচেষ্টাকে একটি ‘চলমান প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করেন।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button