Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আরেকবার বিশ্বকাপে মেসির খেলা দেখতে চলেছি: রজার ফেদেরার

দু’জনই বিশ্ব ক্রীড়াঙ্গনের মহাতারকা। যদিও তারা ভিন্ন ডিসিপ্লিনে আলো ছড়িয়ে খ্যাতি অর্জন করছেন। বছর তিনেক আগে অবসর নিয়েছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। আর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। তার সামনে এখন বিশ্বকাপের শেষ আসর আসন্ন। মর্যাদার দিক থেকে মেসি-ফেদেরার ভিন্ন এক মাত্রায় পৌঁছে গেছেন বলে মনে করা হয়, তাদের মধ্যে আবার তুলনাও করতে দেখা যায়।

তারকা অ্যাথলেটদের পরস্পর স্বীকৃতি প্রদানের বিষয়টি স্বাভাবিক। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর যখন আর পাঁচ মাস বাকি তখন ফেদেরারের সামনে মেসির প্রসঙ্গ টেনে আনা হয়। জবাবে তিনি আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসা এবং বিশ্বকাপের জন্য শুভকামনা জানিয়েছেন। সংবাদমাধ্যম ইএসপিএনের সঙ্গে এক আলাপচারিতায় ফেদেরার বলছেন, ‘আমি বিশ্বকাপে ওর জন্য শুভকামনা জানাই। সে ইতোমধ্যেই একবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, তাই পরেরটিতে তার ওপর অতটা চাপ থাকবে না। যদিও বিশ্বকাপে খেলা মানেই চাপ। আরেকবার তার খেলা দেখতে চলেছি।’

সুইজারল্যান্ডের এই কিংবদন্তি টেনিস তারকা বিশ্ব ক্রীড়াঙ্গনেও ব্যাপক জনপ্রিয়। ভিন্ন খেলা হলেও ফুটবলের জন্য নিজের ভালো লাগার বিষয়টি প্রকাশ করতে ভোলেন না ফেদেরার। একইসঙ্গে মেসির পাড়ভক্ত তিনি, যদিও দুজনের বলতে গেলে কেবল একবার দেখা হয়েছে। ফেদেরার বলছেন, ‘আমি মেসির সঙ্গে মাত্র একবার দেখা করেছি। ব্যক্তিগতভাবে তাকে খুব কাছ থেকে চিনি না। তবে ফুটবলে সে যা করেছে, তা অসাধারণ। আমি সত্যিই তার বড় ভক্ত। যেভাবে সে ফুটবলকে নিয়ন্ত্রণ করেছে এবং খেলাটাকে বদলে দিয়েছে তা অবিশ্বাস্য।’

সংশ্লিষ্ট খবর

Back to top button