Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যরাজনীতি

নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

নিউ পলিটিক্যাল অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্লাটফর্ম আত্মপ্রকাশ করেছে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নতুন এ প্লাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা হয়।

পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।

জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে তৈরি করা হয়েছে এ প্লাটফর্ম। এদিকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button