Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের বিলে ট্রাম্পের সম্মতি

ভারতীয় পণ্যে এবার আকাশচুম্বী শুল্ক বসাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতসহ বেশকিছু দেশের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন তিনি।

মার্কিন রিপাবলিকান সেনিটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, দ্বিপক্ষীয় রাশিয়া স্যাংশন বিলে এরইমধ্যে সম্মতি দিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহেই এর ভোটাভুটি হতে পারে। বিলটি পাস হলে রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশগুলোর ওপর কঠোর ব্যবস্থা নিতে পারবে। যাতে ভারত, চীন ও ব্রাজিলের ওপর চাপ বাড়াতে পারবে যুক্তরাষ্ট্র।

মস্কোর আয়ের উৎস বন্ধ করতেই পদক্ষেপ বলে জানিয়েছেন এই মার্কিন সিনেটর। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে দমাতেই এ বিল সামনে আনা হয়েছে বলে দাবি তার।

সংশ্লিষ্ট খবর

Back to top button