Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

বহুদিন পর জুটি হয়ে ফিরছেন অপূর্ব-বিন্দু

জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও আফসানা আরা বিন্দু বহু নাটকে একসঙ্গে জুটি বেঁধেছেন এবং সেই নাটকগুলো দর্শকদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করেছে। দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা না গেলেও এবার ফিরছে অপূর্ব-বিন্দু জুটি। তবে এইবার কোনো নাটকে নয়, নতুন একটি ওয়েব সিরিজে তাদের দেখা যাবে।

সিরিজটির নাম ‘হেডলাইন’। এটি তৈরি করছেন সালেহ সোবহান অনীম, এবং চিত্রনাট্য লিখেছেন ‘তাকদীর’, ‘কারাগার’ খ্যাত সৈয়দ আহমেদ শাওকী।

সূত্র জানিয়েছে, হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য এই সিরিজে অপূর্ব এবং বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহান। চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর অপূর্ব শুটিংয়ে অংশ নেবেন। তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। সিরিজটি হবে রাজনৈতিক থ্রিলার ধাঁচের। অন্যদিকে, বিন্দু ইতোমধ্যে এই কাজের জন্য প্রস্তুতি শুরু করেছেন।

সালেহ সোবহান অনীম বললেন, “চিত্রনাট্যের কাজ চলছে। আরও মাসখানেক সময় লাগবে। সিগন্যাল পেলেই শুটিং শুরু করবো।” তবে ‘হেডলাইন’ নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে চাননি।
নতুন করে অপূর্ব-বিন্দুর জুটি হয়ে ফেরার খবরটি শোবিজ মহলে ইতোমধ্যেই চমক সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button