Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
কূটনীতিবাংলাদেশবিএনপিরাজনীতি

খালেদা জিয়ার জানাজায় অংশ নেন ৩২ দেশের কূটনীতিক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হন ঢাকায় নিযুক্ত ৩২ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) দুপুরে জানাজায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

রাশিয়া, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ইতালি, সুইডেন, স্পেন, ইন্দোনেশিয়া, নরওয়ে, ব্রাজিল, মরক্কো, ইরান, আলজেরিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়ার কূটনীতিকরাও জানাজায় অংশ নেন।

কূটনীতিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লসন পার্চমেন্ট। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলামও জানাজায় শরিক হন।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকেই শেষ বিদায়ে অংশ নিতে জনগণের ঢল নামে। বিভিন্ন দেশের কূটনীতিক ও স্থানীয় সাধারণ মানুষ মিলেমিশে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button