Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যবাংলাদেশরাজনীতি

২০ দল নিয়ে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। জাতীয় পার্টির সাবেক নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এই জোটের নেতৃত্বে রয়েছেন।

আজ ৮ ডিসেম্বর সোমবার রাজধানীর গুলশানে ইমানুয়েলন্স পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০ দলীয় এ জোটের ঘোষণা দেওয়া হয়।

নতুন জোটে যুক্ত হয়েছে- জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button