Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিরাজনীতি

তারেক রহমানের ফেরার বিষয়টি পারিবারিক: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের ফেরার বিষয়টি একটি পারিবারিক বিষয়। তার মা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি এটা নিয়ে ভাববেন না আর অন্য কিছু নিয়ে ভাববেন- এটা পারিবারিক বিষয়

শুক্রবার (৫ ডিসেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সদর উপজেলার সরদার পাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এ কথা বলেন।

রিজভী বলেছেন, এই মুহূর্তে আমাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিই মুখ্য বিষয়; অন্য কিছু নয়।

তিনি বলেছেন, তিনি (খালেদা জিয়া) বহু ত্যাগ স্বীকার করে ও নানা নির্যাতন সহ্য করে দেশবাসীকে ভালোবেসেছেন এবং তাদের জন্যই দেশে থেকেছেন। কোনো পরিস্থিতিই তাকে বিচলিত করতে পারেনি।

তিনি বলেন, তারেক রহমান এ দেশের গণমানুষের নেতা। তিনি মনে করবেন যখন তার আসার সময় হয়েছে, তখনই তিনি দেশে ফিরে আসবেন।

খালেদা জিয়ার প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, শুধু সারা দেশ নয়—সারা বিশ্ব থেকে তার রোগমুক্তি কামনা করা হচ্ছে। এটি প্রমাণ করে যে নেতা-নেত্রী মানুষকে ভালোবাসলে মানুষও তাকে কখনও ভোলে না।

তিনি বলেন, তাকে সরানোর বহু চেষ্টা করা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে পরিত্যক্ত কারাগারে ফেলা হয়েছে। নানা নিপীড়ন–নির্যাতন করা হয়েছে, বৈশ্বিক চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তিনি আত্মসমর্পণ করেন। কিন্তু দেশনেত্রীর সাহস, অঙ্গীকার ও মানুষের প্রতি ভালোবাসার কারণে কোনো নির্যাতনই তাকে টলাতে পারেনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button