Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

হেসেখেলে আয়ারল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে দাপুটে পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর টানা দুই জয় তুলে নিয়ে লিটন দাসের দল ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।

ব্যাট হাতে উড়ন্ত সূচনা করলেও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে পারেনি আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের আক্রমণাত্মক শুরু সত্ত্বেও শেষ পর্যন্ত দলটি থেমে যায় মাত্র ১১৭ রানে।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে এবং শরিফুল ইসলাম দুইটি উইকেট শিকার করেন।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই স্বচ্ছন্দ ছিল বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সুযোগ পান সাইফ হাসান। দুজন মিলে গড়ে তোলেন ৩৮ রানের জুটি। ১৪ বলে ১৯ রানের ক্যামিও খেলে সাইফ ফিরে গেলে ভাঙে এ জুটি। একবারে নেমে ব্যর্থ হন লিটন দাস (৬ বলে ৭)।

এরপর চারে নেমে পারভেজ হোসেন ইমন তানজিদকে দারুণ সঙ্গ দেন। দুজনই দেখেশুনে শুরু করলেও পরে রান তোলেন দ্রুত। গ্যারেথ ডেলানির এক ওভারে দুই ছক্কা ও এক চার হাঁকিয়ে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যান তানজিদ। শেষ পর্যন্ত ক্রেইগ ইয়াংকে ছক্কা মেরে ৩৫ বলে পূর্ণ করেন অর্ধশতক। তিনি অপরাজিত থাকেন ৫৫ রানে।

ইমনও খেলেছেন দায়িত্বশীল ইনিংস, ৩৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশ ১৮ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

দারুণ বোলিংয়ের পর আত্মবিশ্বাসী ব্যাটিং—সব মিলিয়ে সহজ জয় তুলে নিয়ে সিরিজ সিল করেছে টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড : ১৯.৫ ওভারে ১১৭/১০ (স্টার্লিং ৩৮, টেক্টর ১৭, হ্যারি ৫, টাকার ১, ক্যাম্ফার ৯, ডকরেল ১৯, ডিলানি ১০, আডাইর ৮, হামফ্রিস ১, ইয়ং ২*, হোয়াইট ৫; মেহেদী ৪-০-২৪-১, শরিফুল ৩-০-২১-২, সাইফউদ্দিন ৩.৫-০৩১-১, মুস্তাফিজ ৩-০-১১-৩, রিশাদ ৪-০-২১-৩, সাইফ ২-০-৮-০)

বাংলাদেশ : ১৩.৪ ওভারে ১১৯/২ (সাইফ ১৯, তামিম ৫৫*, লিটন ৭, ইমন ৩৩*; হামফ্রিস ২-০-১৫-০, আডাইর ১-০-১১-০, ইয়ং ২.৪-০-৩০-০১, ডিলানি ২-০-২৫-০, হ্যারি টেক্টর ৩-০-১৭-১, হোয়াইট ৩-০-২১-০)

ফল : বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

সিরিজ : বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

সংশ্লিষ্ট খবর

Back to top button