Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

অ্যাকশন ছবিতে শুভ, বিপরীতে মিম

নতুন সিনেমার শুটিংয়ে নামলেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা আরিফিন শুভ। যে সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমকে।

দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা শুভ এ বছর ঈদুল আযহায় ‘নীলচক্র’ মুক্তির মধ্য দিয়ে আলোচনায় আসেন। অন্যদিকে দুবছর আগে ‘অন্তর্জাল’ এবং কলকাতার ‘মানুষ’-এর পর আর নতুন সিনেমায় পাওয়া যায়নি বিদ্যা সিনহা মিমকে। এবার তাদের জুটিবদ্ধ হওয়ার খবরে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা।

সূত্র বলছে, নতুন এই সিনেমায় এবার শুভ হাজির হচ্ছেন পুরোপুরি অ্যাকশন অবতারে। ‘আব্বাস’, ‘লোকাল’ সিনেমাগুলোর পরিচালক সাইফ চন্দন পরিচালিত শুভর এই সিনেমার বর্তমানে রাজশাহী ও নাটোর অঞ্চলে শুটিং চলছে।

এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে বড়পর্দায় অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা দুজনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন।

এই সিনেমার শুটিংয়ের একটি ছবি ফাঁস হয়েছে।যে ছবিতে দেখা যাচ্ছে, শুভর লম্বা চুল, পুরো শরীর রক্তমাখা, দুহাতে রক্তাত্ব কুড়াল। যদিও এই সিনেমার ব্যাপারে সংশ্লিষ্ট কেউ মুখ খোলেননি। পরিচালক সাইফ চন্দন চ্যানেল আই অনলাইনকে বলেন, এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলার নেই।

তবে সূত্র বলছে, শুভ-মিম অভিনীত নাম ঠিক না হওয়া সিনেমাটির প্রাথমিকভাবে একাধিক নাম রাখা হয়েছিল। সবকিছু ঠিক থাকলে শুভ-মিমের এই সিনেমার নাম রাখা হতে পারে ‘মালিক’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্যে ইতোমধ্যে সপ্তাহখানেক শুটিং সম্পন্ন করা হয়েছে। একটানা শুটিংয়ে পুরো কাজ শেষ হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button