Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

চলচ্চিত্রে থার্ড ইনিংস শুরু করলেন পলি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ‘দেনা পাওনা’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন আলোচিত নায়িকা পলি।

গতকাল বুধবার (২৬ নভেম্বর) এফডিসিতে সরকারি অনুদানের ছবিটির একটি গানের শুটিং অনুষ্ঠিত হয়। সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান, আর আইটেম গানের দৃশ্যায়নে দায়িত্বে ছিলেন কোরিওগ্রাফার ইউসুফ খান। গানে পলির সঙ্গে দেখা যাবে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)-কে।

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গে পলি বলেন, “১২ বছর পর আবার শুটিংয়ে অংশ নিচ্ছি। এই গানটির শুটিং দিয়েই আমার থার্ড ইনিংস শুরু হলো। আগেও অনেক সিনেমার অফার পেয়েছিলাম, কিন্তু তখন ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম—বছরে দুই-একটি চলচ্চিত্র করা যেতে পারে। তাই আবার শুরু করলাম। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

নিজস্ব স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি আরও যোগ করেন,“পলি মানেই চমক। এই গানটিও হবে একটি চমক। সিনেমাপ্রেমীরা নিশ্চয়ই পছন্দ করবেন।”

পলির চলচ্চিত্র ক্যারিয়ারের সংক্ষিপ্ত বিবরণে বলা যায়, ২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমায় নায়ক মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘এক নম্বর আসামী’ (২০১২), রাজু চৌধুরী পরিচালিত। ১৩ বছরের ক্যারিয়ারে তিনি প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করেছেন।

বর্তমানে পলি ঢাকার গুলশানে বসবাস করেন। চার সন্তানের জননী পলি নিজেই পরিচালনা করছেন একটি বুটিক হাউস। তার স্বামী পেশায় ব্যবসায়ী।

সংশ্লিষ্ট খবর

Back to top button