Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশহামলা সংঘর্ষ

৪৭তম বিসিএস প্রার্থীদের সঙ্গে শাহবাগে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ

পরীক্ষা পেছানোর দাবি

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দুইপক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এ সময় জলকামান, টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন। কিন্তু এবার দুই মাসেরও কম সময় দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত অযৌক্তিক। এ সময় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেন পরীক্ষার্থীরা।

এর আগে, মঙ্গলবার দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন পরীক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হলে রাজপথেই থাকবেন বলে জানান তারা। পরে পুলিশের বাঁধার মুখে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রসঙ্গত, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button