Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করেছেন তাইজুল ইসলাম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫ দশমিক ৩ ওভারে ৭৬ রানে ৪ উইকেট নেন স্পিনার তাইজুল। এর মাধ্যমে স্পিনার সাকিবের সর্বোচ্চ ২৪৬ উইকেটের রেকর্ড স্পর্শ করেন তাইজুল। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সাকিব ৭১ এবং তাইজুল ৫৭ টেস্ট খেলেছেন।

সাকিবকে টপকে যেতে ৫ উইকেট দূরে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন তাইজুল। দ্বিতীয় দিন ১ উইকেট নেন তিনি। তৃতীয় দিন আজ আরও ৩ উইকেট শিকার করে সাকিবের রেকর্ড স্পর্শ করেন তাইজুল।

টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো ব্যাটারকে আউট করতে পারলেই লংগার ভার্সনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন তাইজুল।

২০১৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাইজুলের।

সংশ্লিষ্ট খবর

Back to top button