Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশসরকার

মিরপুরের ঘটনায় তিন শ্রমিককে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান

মিরপুরে অগ্নিকাণ্ডে মর্মান্তিক দুর্ঘটনায় আহত তিনজন শ্রমিকের চিকিৎসা সহায়তার জন্য প্রত্যেক শ্রমিককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

আজ বুধবার (১৫ অক্টোবর) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে দগ্ধ শ্রমিকদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে শ্রম সচিব এ চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন।

শ্রম সচিব আহত শ্রমিকদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং যথাযথ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।

চেক হস্তান্তরকালে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button