Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিরাজনীতি

ভোটের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর ও গণভোট সাধারণ মানুষ বুঝে না। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বললেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে, যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায়।

বিএনপি মহাসচিবের মতে, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা সকলে একসাথে চলতে চাই, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে।

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

সংশ্লিষ্ট খবর

Back to top button