Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্যবাংলাদেশ

সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারাদেশে একযোগে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই কর্মসূচির উদ্বোধন করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে ৫ কোটি শিশুকে এই ভ্যাকসিন দেয়া হবে। টাইফয়েডের টিকা সর্বস্তরে পৌঁছাতে বেশি বেশি প্রচারণা চালাতে হবে।

এদিকে, রোববার সকালে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন স্থানে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ভয় কাজ করলেও টিকা নিতে পেরে খুশি তারা। পাশাপাশি অভিভাবকরাও স্বস্তি প্রকাশ করেছেন।

এখন পর্যন্ত টাইফয়েড টিকা নিতে ১ কোটি ৬৮ লাখ মানুষ রেজিষ্ট্রেশন করেছেন। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়াও ম্যানুয়াল পদ্ধতিতেও রেজিষ্ট্রেশন করা যাবে। আজ রোববার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিকটস্থ স্কুল এবং ১ থেকে ১৩ নভেম্বর কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নেয়া যাবে।

মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button