Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

মেসিকে রেখেই আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ

আসন্ন ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৩ ফুটবলার।

ফিটনেস ইস্যুতে আর্জেন্টিনার সবশেষ ম্যাচ খেলেননি লিওনেল মেসি। কিন্তু ফিট হয়ে ওঠা এলএম টেন আছেন আর্জেন্টাইন স্কোয়াডে।

এদিকে, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। তবে কোচ স্কালোনি সবচেয়ে বড় চমক দিয়েছেন প্রথমবার তিন ফুটবলারকে স্কোয়াডে রেখে।

মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো আছেন প্রীতি ম্যাচের দলে। এছাড়া, দীর্ঘ সময় ডাক পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২২ সালে।

আর্জেন্টিনা দল:

এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button