Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন - শৃঙ্খলা

গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,এ বছর সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি। এটা গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি। পূজার নিরাপত্তার স্বার্থে ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা দুই অক্টোবর পর্যন্ত মোট ৯ দিন এ দায়িত্ব পালন করবেন।

এছাড়া সব ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ র‍্যাব ও সেনাবাহিনী মাঠে রয়েছে বলেও জানান তিনি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button