স্বাস্থ্য
আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস

আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। এই দিবসের এবারের প্রতিপাদ্য হলো “স্বাস্থ্যের কথা ভাবলে ফার্মাসিস্ট-এর কথা ভাবুন” অর্থাৎ উন্নত ও সমন্বিত স্বাস্থ্য-ব্যবস্থার প্রতিটি স্তরেই থাকুক ফার্মাসিস্টদের অংশগ্রহণ।
বাংলাদেশে ওষুধ প্রস্তুতকরণ ও বিপণনে ফার্মাসিস্টদের অবদান অনস্বীকার্য হলেও হাসপাতালে রোগী সেবায় তাদের অংশগ্রহণ একেবারেই হাতে গোনা।
হসপিটাল ফার্মাসিস্ট-এর প্রয়োজনীয়তার ব্যাপারে সকলেই একমত হলেও তার বাস্তবায়ণ প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি সম্পন্ন। আশাকরি আগামী দিনে হাসপাতালে গ্রাজুয়েট-ফার্মাসিস্ট নিয়োগ প্রক্রিয়া গতি পাবে।
ড. মো. আবু জাফর সাদেক
ফার্মাসিস্ট
উপ-মহাব্যবস্থাপক
ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড



