Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারনির্বাচনবাংলাদেশ

নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে: অর্থ উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর জন্য প্রায় ৪শ’ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) বাজেট দেবে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বডি ক্যামেরা ইউএনডিপির মাধ্যমে কেনা হবে।

প্রসঙ্গত, আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এতে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button