
এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত নয়,যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।ডা.জাহিদ বলেন,জাকসু নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোন কারণ রয়েছে।তিনি বলেন,এমন প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হচ্ছে। বাংলাদেশকে পিছিয়ে দিতে ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পলায়নকৃত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
হাসান মাহমুদ / বাংলা টিভি



