Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধ

রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত মুরগীর খোয়ার থেকে দেশীয় পিস্তল উদ্ধার

প্রান্ত পারভেজ: রাজধানীর পল্লবীতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১০ আগস্ট) রাতে ডিবি মিরপুর বিভাগের এডিসি (অ্যাডমিন) সোনাহার আলীর নেতৃত্বে মিরপুর- ১১ এর এভিনিউ-৫ এলাকার ১৭ নম্বর লাইনে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় ডিবি পুলিশ। এ সময় পরিত্যক্ত একটি মুরগীর খোয়ারের ভেতর থেকে কালো কাপড়ে মোড়ানো একটি দেশীও পিস্তল উদ্ধার করা হয়।

এ বিষয়ে, এডিসি সোনাহার আলীর সাথে ফোনে কথা হলে তিনি বলেন, “পরিত্যক্ত খোয়ার থেকে অস্ত্রটি উদ্ধার হয়েছে । তাই, ঘটনাস্থলে কাউকে আটক করা হয়নি। তবে, এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের ধারণা, সন্ত্রাসী বা অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতেই অস্ত্রটি সেখানে লুকিয়ে রেখেছিল।

এইচ এম / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button