
রাজবাড়ী প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এতে সাংবাদিকরা ছাড়াও রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে রাজবাড়ী চেম্বার অব কর্মাসের সভাপতি ইমামুল করিম জকি, রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কাজী বেনজীর আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, বিএনপি নেতা এ মজিদ বিশ্বাস, রইচ উদ্দিন ডিউক,জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোঃ জহুরুল হক, আবু মুসা বিশ্বাস, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমানসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সময় টিভির প্রতিনিধি আশিকুর রহমান, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, গ্লোবাল টিভির প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি রাশেদ রায়হান, দৈনিক খবরের প্রতিনিধি আসহাবুল ইয়ামিন রয়েন, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, সারাবাংলা. নেট এর জেলা প্রতিনিধি সুজন বিষ্ণু ও দৈনিক ইত্তেফাকের বালিয়াকান্দি প্রতিনিধি তনু শিকদার সবুজসহ অনেকে।
এসআর/বাংলা টিভি



