Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারঅর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

মার্কিন শুল্ক ইস্যুতে আলোচনা ইতিবাচক

ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত বৈঠকে শুল্ক সংক্রান্ত আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
 

সোমবার (১৪ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে আবারও বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাবে, যেখানে শুল্ক আরোপের বিষয়টি নিয়েই আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সব ধরনের বাণিজ্য ঘাটতি কমাতে চায় সরকার। এজন্য যা যা করা প্রয়োজন সব করা হবে।

ব্রিফিংয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ৩৫ শতাংশ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আরও আলোচনা করবে বাংলাদেশ। এজন্য শিগগিরই আবার যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা।  এই সমস্যা কাটাতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবে।

উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এর সভাপতি হাতেম আলী বলেন, শুল্ক আরোপের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকার যেভাবে যোগাযোগ এবং আলোচনা চালিয়ে যাচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। আমরা আশাবাদী, সরকারের এ প্রচেষ্টার ফলে ভালো কিছুই হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button