Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন লংকান পেসার মিলান রত্নায়েকে

বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে বুধবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে পিঠের ইনজুরির কারনে ছিটকে গেছেন শ্রীলংকান পেসার মিলান রত্নায়েকে। তার স্থানে দলে ডাকা হয়েছে বাঁ-হাতি সীমার বিশ্ব ফার্নান্দোকে।

স্পিন-বোলিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগেকেও শ্রীলংকা দলে অর্ন্তভূক্ত করা হয়েছে। ২২ বছর বয়সী ওয়েলারাগে প্রথম ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো এ্যাঞ্জেলো ম্যাথুসের স্থলাভিষিক্ত হয়েছেন।

গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে মিলান দ্বিতীয় দিন অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন। কিছুটা অস্বস্তি বোধ করায় বিশ্রামে চলে যান। প্রথম ইনিংসে ৩টিসহ পুরো ম্যাচে তিনি নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশী ব্যাটারদের সমস্যায় ফেলেছিলেন মিলান। পরে ব্যাট হাতে কামিন্দু মেন্ডিসের সাথে সপ্তম উইকেটে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন।

শ্রীলংকা যদি একাদশে তার পরিবর্তে অন্য কোন অলরাউন্ডার নিতে চায় তবে এই মুহূর্তে স্কোয়াডে কোন সিম-বোলিং অলরাউন্ডার নেই।  ওয়েলালাগে ও সোনাল দিনুশা উভয়ই বাঁ-হাতি স্পিনর হিসেবে দলে আছেন। কিন্তু গলের মত কলম্বোর পিচ স্পিন বান্ধব নয়। যে কারনে শ্রীলংকাকে একজন অতিরিক সিম বোলার দলে রাখতেই হচ্ছে। আর সেক্ষেত্রে অভিজ্ঞ থারিন্ডু রত্নায়েকে হয়তো জায়গা ছেড়ে দিতে হতে পারে। বিশ্ব, আসিথা ফার্নান্দো ও কাসুন রাজিথা ও নতুন পেসার ইশিতা ভিজেসুন্দারা পেস আক্রমনে থাকতে পারেন।

ম্যাথুসের বদলী হিসেবে মূল একাদশে পাসিন্দু সুরিয়াবান্দারা কিংবা পাভান রত্নায়েকের মধ্যে যেকোন একজন সুযোগ পেতে পারেন। এই দুজনই ঘরোয়া আসর ও সম্প্রতি শ্রীলংকা-এ দলের হয়ে নিজেদের প্রমান করেছেন।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর আগামী বছরের আগে শ্রীলংকা আর কোন টেস্ট ম্যাচ খেলবে না।

শ্রীলংকা স্কোয়াড : ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), পাথুন নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দ্রো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, কুসাল মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, পাসিন্দু সুরিয়া বান্দারা, সোনাল দিনুশা, পাভান রত্নায়েকে, থারিন্ডু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, বিশ্ব ফার্নান্দো, আশিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইশিথা বিজেসুন্দারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button