Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিএনপিরাজনীতি

নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান রিজভী

নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পরে এ মন্তব্য করেন।

বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবি মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনো কেন আইনের আওতায় আনা হয়নি? প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, কারো যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে সেটি আলাপ আলোচনা করে সমাধান করতে হবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে । বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে। ডেঙ্গু ও করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নরসিংদী জেলা বিএনপির নেতারা। এ সময় নবনির্বাচিত নেতাদের নিয়ে শপথ বাক্য পাঠ করান।

সংশ্লিষ্ট খবর

Back to top button