Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। পেস আক্রমণে থাকছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ।

জ্বরের কারণে এই ম্যাচে খেলছেন না স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

শ্রীলংকা দলে ব্যাটার লাহিরু উদারা এবং স্পিনার থারিন্দু রাত্নায়াকের অভিষেক হচ্ছে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৬ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশ মাত্র ১টিতে এবং শ্রীলংকা ২০টিতে জয় পায়। ৫টি টেস্ট ড্র হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলংকা একাদশ : ধনঞ্জয়া দি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।

সংশ্লিষ্ট খবর

Back to top button