Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদবাংলাদেশ

রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট

ঈদুল আজহা ঘনিয়ে আসার সাথে রাজধানীতে কোরবানির পশুর বাজারও জমতে শুরু করেছে। গত কয়েক দিনের ক্রেতাশূন্য বাজার এবার সরগরম হয়ে উঠছে। ইজারাদাররা বলছেন, বেচাকেনা শুরু হতে আরও দুয়েকদিন সময় লাগলেও এরই মধ্যে মোটামোটিভাবে জমে উঠেছে বাজার।

প্রতিবারের মত দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন কোরবানীর পশুর হাটে। হাটে গিয়ে পছন্দের পশু ও দামের খোঁজখবরও নিতে শুরু করেছেন ক্রেতারাও।

একাধিক পাইকার জানান, এবার তাদের খামারে যে পরিমাণ গরু আছে তাতে সঙ্কট হবে না। তবে খাদ্যের দাম বাড়াতে গরু লালন পালনে খরচ বেড়েছে। এতে গত বছরের চেয়ে এবার পশুর দাম তুলনামূলক বেশি হবে। এ পর্যন্ত বাজারে যে পরিমাণ ক্রেতা তা গত বছরের চেয়ে কম। এতে মনে হয় এবার বাজারে প্রত্যাশিত ক্রেতা নাও মিলতে পারে।

তেঁজগাওয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠে অস্থায়ী হাটে রাতের বেলাও দেখা যায় অনেক ক্রেতার উপস্থিতি। ইজারাদাররা বলছেন, হাটে সকল ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি রেখেছেন তারা।

হাটে কোরবানির পশু নিয়ে আসা ব্যাপারীরা বলছেন, পশু খাদ্য এবং ওষুধের বাড়তি দামের কারণে তুলনামূলক বেশি দামে গরু-ছাগল কিনতে হয়েছে তাদের।

গরুর চাহিদার বিষয়ে বিক্রেতারা জানান, এখনো তেমন দরদাম না হলেও যারা আসছেন তাদের মধ্যে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। বড় গরুর বিষয়ে তাদের ভাষ্য- প্রতি বছরই এমনটা হয়। ছোট ও মাঝারি গরু বেশি বিক্রি হলেও বড় গরুর চাহিদা কম থাকে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button