Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদবাংলাদেশ

আজ থেকে দেশের বাজারে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

দাম কমানোর দুই দিনের মাথায় বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৮ মে) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হবে। শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানায় বাজুস।

বাজুসের নতুন দাম অনুযায়ী, আজ রোববার থেকে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকায় বিক্রি হবে।

পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button