Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলা

আগামী ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ডিজিটাল এ্যাওয়ার্ড-২০২৫

নিউজ ডেস্ক: অর্থনৈতিক, উদোক্তা, শোবিজ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, রাজনৈতিক ও মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন সফল ও অনুকরনীয় বিভিন্ন কাজের স্বীকৃতি সম্মাননা জানাতে পিবিআইএফ প্রেজেন্টস “ইন্টারন্যাশনাল ডিজিটাল এ্যাওয়ার্ড-২০২৫ ও বিজনেস সামিট” আগামী ১০মে ২০২৫ ইং শনিবার সন্ধ্যা ৬ টায় হোটেল সীগাল কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে ব্যবসা- বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, আইন পেশা এবং আবৃত্তিসহ ৩০ জন সেরা ও সফল ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হবে।

প্রথমা বাংলাদেশ কর্তৃক আয়োজিত মর্যাদাপূর্ণ এই আসরটি এবার বসছে কক্সবাজারের আভিজাত হোটেল সীগালে। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান অতিথি বিচারপতি ড. মোঃ আবু তারিক, বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি ফেরদৌস আরা, কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী, ডঃ রফিকুল মোহাম্মদ, সাবেক সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রমূখ।

WhatsApp Image 2025 05 08 at 17.41.07

আরো উপস্থিত থাকবেন চালডাল ডটকম এর ফাউন্ডার জিয়া আশরাফ, লাইফস্প্রিং কনসালটেন্সি লিমিটেড এর চেয়ারম্যান ইয়াহিয়া আমিন, প্রথমা বাংলাদেশ সিইও জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ সব জায়ান্ড কোম্পানির এমডি ডিরেক্টর ফাউন্ডার গন উপস্থিত থাকবে।

WhatsApp Image 2025 05 08 at 17.41.07 1

তমা রশিদ ও ম্যাজিকম্যান যুবরাজ এর উপস্থাপনায় প্রথমা বাংলাদেশ-এর এই আয়োজনে সহযোগিতা করছে পাওয়ার্ড বাই ইভেন্ট সিটি, ইভেন্ট বাই গ্লোবাল স্টার কমিউনিকেশন, আইটি পার্টনার প্রো আইটি, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা টিভি এবং ফটোগ্রাফি পার্টনার ফটো হান্টার।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button