Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

শান্তিনগরে ১০ তলা ভবনে আগুন

রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে একটি ১০ তলা একটি ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে রওনা হয়েছে আরও পাঁচটি ইউনিট।

সোমবার (৫ মে) সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, আজ সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। প্রথম ইউনিট ছয়টা ৫৮ মিনিটে পৌঁছায়। বর্তমানে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত পৌনে আটটার দিকে) ভবনটির ছাদ থেকে তিন জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button