Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ধর্মবাংলাদেশ

হজ করতে গেছেন ২০ হাজার ৫৫ জন

হজযাত্রায় পঞ্চমদিনে শনিবার (৩ মে) সকাল ১০টা পর্যন্ত ৪৯ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২০ হাজার ৫৫ জন। আজ আরো ৬টি ফ্লাইটে ২ হাজার ৫৩৬ জনের মক্কায় যাওয়ার কথা রয়েছে।

ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

লোকমান হোসেন জানান, বিভিন্ন কারণে ভিসা জটিলতায় আটকে আছে ৪ জনের হজযাত্রা। এখনো ভিসা পাননি ১৩ হাজার ৫৩৫ জন। তবে যারা এখনো ভিসা পাননি এবং বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে গেছে, তারা সবাই ভিসা পাবেন।

তিনি বলেন, যারা আটকে আছেন তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই মক্কা যেতে পারবেন।

গেল ২৪ ঘণ্টায় আটকে পড়া ১৪ জন ভিসা পেয়েছে বলেও জানান তিনি। তবে বিমানে টিকিট প্রাপ্তি ও হজক্যাম্পের ব্যবস্থাপনা নিয়ে বেশকিছু অভিযোগ রয়েছে হজযাত্রীদের। আর যারা সব প্রক্রিয়া শেষে হজে যাচ্ছেন তাদের মুখে সন্তুষ্টির হাসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button