
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমাটি লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার অর্জন করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে সুখবর জানান দিয়েছেন অভিনেত্রী। এমন খবর পাওয়ার পর উচ্ছ্বাসিত মেহজাবীন। অনুভূতির কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন, ‘অনেক দুঃসময় পেরিয়ে আজ এখানে পৌঁছেছি। রাজীবের (নির্মাতা আদনান আল রাজীব) সঙ্গে সাফল্য উদ্যাপন করছি। এ অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন’।
‘প্রিয় মালতী’ সিনেমাটি এর আগে ‘কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ভারতের ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়ালি প্রদর্শিত হয়।



