Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারবাংলাদেশসরকার

দুই উপদেষ্টা ধান কাটলেন আড়িয়াল বিলে

মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলের ধান কেটে কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান চৌধুরী।

শনিবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন তারা।

পরে উপস্থিত কৃষক ও স্থানীয়দের পাশে বসে তাদের কথা শোনেন দুই উপদেষ্টা। এসময় স্থানীয় দাবির মুখে বিলের আশপাশের খাল খনন, মাটি কাটা রোধে আলমপুর খালের মুখে চেক পোস্ট বসানো, চলতি বছরের মধ্যে আড়িয়াল বিলের পাশে ৫ টন ক্ষমতার দুইটি কোল্ডস্টোরেজ নির্মাণের ঘোষণা দেন কৃষি উপদেষ্টা।

শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোন অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আড়িয়াল বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেয়া হবে। এছাড়া আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ভেকুগুলো যারা সরবরাহ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button