Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবিশ্ব বানিজ্য

বাণিজ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন, রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। বুধবার বিকেল, চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এই মেলার উদ্বোধন করেন তিনি।

এ সময়, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ত্বরান্বিত করা লক্ষ্যে এরইমধ্যে আমরা অনেকগুলো অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছি। দেশের রপ্তানিখাত নির্দিষ্ট কয়েকটি পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে মন্তব্য করে, এর থেকে বেরিয়ে এসে দেশজ কাঁচামালে তৈরি পণ্যের ওপর নির্ভর হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এর আগে, গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এ বছর মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০ টাকা। তবে,অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে। প্রথমবারের মতো এবারই অনলাইনে টিকিট কেনা যাবে।

ওই সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম জানান,পূর্বাচল রাজউক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চললেও,২০২১ সালের আগে সেখানে বাণিজ্যমেলা আয়োজন করা সম্ভব হবে না।

এবার ২২টি দেশের ৫২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মেলায় স্থান পাবে সংরক্ষিত নারী স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়িন ২৯টি, প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন নয়টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ছয়টি ও বিদেশি প্যাভিলিয়ন ২৬টি।

নির্বাচনের কারণে প্রথা ভেঙ্গে এ বছর জানুয়ারির এক তারিখে শুরু হয়নি মেলা। তবে,মেলা চলবে উদ্বোধনের দিন থেকে ৩০ দিন পর্যন্ত।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button