Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

নতুন খেলোয়াড় কেনায় সিটির ভোগান্তি দেখছেন গার্দিওলা

নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মৌসুমে জেগেছে শিরোপাহীন থাকার সম্ভাবনা। প্রবল প্রতাপশালী ম্যানচেস্টার সিটিকে এই মৌসুমে লড়তে হচ্ছে প্রিমিয়ার লিগের সেরা চারে থাকতেই। ফলে সংশয় জেগেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন নিয়ে। সিটি কোচ পেপ গার্দিওলা মনে করেন, ঠিক এই কারণে নতুন খেলোয়াড় কেনার ক্ষেত্রে তাদের বিড়ম্বনার মুখ পড়তে হতেও পারে।

শনিবার রাতে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলে সিটির অবস্থান পঞ্চম (৫৫)। হাতে ম্যাচ আছে আর ছয়টি। তিন ও চারে আছে যথাক্রমে নিউক্যাসল ইউনাইটেড (৫৯) ও নটিংহ্যাম ফরেস্ট (৫৭)। ইংলিশ চারটি ক্লাব সরাসরি সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার। সিটির সামনে তাই চ্যালেঞ্জ রয়েছে ভালোই সেরা চারে থাকার জন্য।

আর এটা প্রভাব ফেলতে পারে নতুন খেলোয়াড় দলে আনার ক্ষেত্রেও, এমনটাই শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন গার্দিওলা।

“এটা আমরা যেসব খেলোয়াড়দের চাই এবং তাদের হাতে আমরা ছাড়া আর কোনো বিকল্প আছে কিনা, তার ওপর নির্ভর করবে। যদি তাদের আরও প্রস্তাব থাকে, তাহলে আমি নিশ্চিত খেলোয়াড়রা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলগুলোর দিকেই তাকাবে।”

গত ও এই মৌসুমে সিটি ছেড়েছেন কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। আগামী গ্রীষ্মে ঠিকানা বদল করবেন কেভিন ডে ব্রুইনা সহ কয়েকজন। ফলে দল ঢেলে সাজাতে নতুন খেলোয়াড় দলে টানার বিকল্প নেই সিটির সামনে।

সুত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে,  লেভারকুসেন ফরোয়ার্ড ফ্লোরিয়ান উর্টজকে ডে ব্রুইনার পজিশনে ক্লাবে আনার চেষ্টা করবে সিটি। যদিও তার দিকে নজর আছে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখেরও, যাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই।

দলবদল নিয়ে তাই কিছুটা অনিশ্চিয়তা দেখছেন গার্দিওলা।

সংশ্লিষ্ট খবর

Back to top button