Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্তর্বর্তী সরকারক্রিকেটবাংলাদেশরাজনীতি

সাকিব কীভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন: প্রশ্ন প্রেস সচিবের

জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান জেনে-বুঝেও কীভাবে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করলেন, এমন প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একটা দলের হাতে রক্ত। সেই দল হাজার ছেলেকে গুম করেছে খুন করেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগের যোগদান করার আগেই সব কিছুই জানতো।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রেস সচিব। পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ২০২৪ জুলাই-আগস্ট আন্দোলন সারাদেশের মতো মাগুরায়ও হয়েছে। আন্দোলনে নির্মমভাবে তিন-চারটা ছেলে মারা গেছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন,  তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছে, আমি স্যরি, আমার নির্বাচনি এলাকার মধ্যে নিহতের ঘটনা ঘটেছে, আমি এর নিন্দা জানাই।

প্রেস সচিব আরও বলেন, ২০২৪ সালের মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচনের কাভার করতে এসেছিলাম। নির্বাচনি এলাকায় কোনো প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। একটা  সাজানো নিবার্চন ছিল, আগে থেকে বোঝা যাচ্ছি কে জিতবে কে হারবে। অনেক রাজনৈতিক প্রার্থী এক-দুই মাস ধরে নির্বাচনি প্রচারণা করেন। সেখানে সাকিব আগে থেকে জানতো তার হয়ে কেউ নিবার্চনে করে দেবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button