Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

আগামী মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল।

এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে। আর টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে কক্সবাজারের একাডেমি গ্রাউন্ডে।

৬, ৮ ও ১১ মে তিনটি ওয়ানডে ম্যাচ এবং ১৪, ১৬ ও ১৮ মে টি২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়। আর টি২০ শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে।

এই সিরিজকে সামনে রেখে আগামী ২ মে দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশে পৌঁছাবে এবং ১৯ মে দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button