Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন - শৃঙ্খলাঅপরাধবাংলাদেশ

ফ্যাসিবাদের মুখাকৃতিতে একজনকে আগুন দিতে দেখা গেছে: ঢাবি প্রক্টর

নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো মোটিফে এক ব্যক্তিকে আগুন দিতে দেখা গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

আজ শনিবার দুপুরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রক্টর বলেন, সিসিটিভি ফুটেজে একজন ব্যক্তিকে মোটিফে আগুন দিতে দেখা গেছে। তিনি প্রথমে পর্দার আড়ালে প্রবেশ করেছেন। তারপর মোটিফে লিকুইড দিয়েছেন। তারপর আবার দেয়াল টপকে সোহরাওয়ার্দীর দিকে চলে যায়। এখনো চেনা যায়নি তাকে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

তদন্ত কমিটি কত দিনের মধ্যে প্রতিবেদন দেবে সাংবাদিকরা জানতে চাইলে প্রক্টর বলেন, অপরাধীকে আজকে বের করতে পারলে আজই করব।

সংশ্লিষ্ট খবর

Back to top button