Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিনোদন

বৈশাখী উৎসবেও রঙ ছড়াবেন ইস্তি

সদ্য সমাপ্ত হওয়া ঈদুল ফিতরে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে তানিম রহমান অংশু পরিচালিত এক ঘণ্টার ফিকশন ‘খালিদ’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। আর এই ফিকশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এতে ব্যবহৃত ‘আসো না’ গানের সুর ও সংগীত করেছেন ই কে মজুমদার ইস্তি।

‘খালিদ’ নিয়ে নেটিজেনদের আলোচনার পাশাপাশি এতে ইস্তির করা বিজিএম এবং একমাত্র গানটিও বেশ প্রশংসা কুড়িয়েছে।

অনেকেই বলছেন গল্পের সঙ্গে একাকার হয়ে ইস্তির করা সময়োপযোগী ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং পার্টি মুর্ডের গানটি এই ফিকশনকে ভিন্নমাত্রা দিয়েছে।

রবিউল ইসলাম জীবনের লেখা ‘আসো না’ গানটির দুটি ভার্সন তৈরি করেছেন ইস্তি। যার একটিতে কণ্ঠ দিয়েছেন শাফাত শামস। যেটি ইউটিউবে প্রমোশনাল হিসেবে প্রকাশিত হয়েছে।

এছাড়া মূল কনটেন্টে থাকা গানটিতে কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী।

‘খালিদ’ এর কাজ প্রসঙ্গে ই কে মজুমদার ইস্তি বলেন, ‘এই কাজটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণটা হলো গল্প। যারা এটি দেখেছেন তারা জানেন এই গল্পটা কতটা টান টান উত্তেজনার মধ্যে এগিয়েছে।

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ‘বঙ্গ’তে আসছে ইস্তির বিজিএম করা ‘ননসেন্স’। রাকেশ বসুর পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এই কাজটি নিয়ে বেশ আশাবাদী তরুণ এই সংগীত পরিচালক।

সংশ্লিষ্ট খবর

Back to top button