Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

মেজাজ হারিয়ে যা করলেন কোহলি

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২২১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জয় নিশ্চিত হতে শঙ্কায় পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুম্বাইয়ের ব্যাটিং তাণ্ডব এবং হার্দিক পান্ডিয়া ও তীলক ভার্মার আক্রমণের সামনে বেঙ্গালুরুর জয় ছিল প্রায় অনিশ্চিত। তবে শেষ পর্যন্ত মাত্র ১২ রানে মুম্বাইকে হারিয়ে দ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়ের হাসি হাসে।

মুম্বাইয়ের জন্য কঠিন সমীকরণ ছিল ৪৮ বলে ১২৩ রান। তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া জয়ের দিকে দলের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন। ১৩, ১৪ এবং ১৫তম ওভারে ১৮ বলের মধ্যে ৪৯ রান তুলে মুম্বাইয়ের লক্ষ্য সহজ করে তোলে। তবে শেষ মুহূর্তে ১৮ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৫ রান বাকি থাকতে তারা অলআউট হয়ে যায়।

বেঙ্গালুরুর পক্ষে বিরাট কোহলি ম্যাচের শেষে সতীর্থ ফিল্ডারদের ক্যাচ মিসে ক্ষিপ্ত হয়ে ওঠেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তারকা ব্যাটসম্যানের ক্যাচ ফেলে দেওয়ায় মেজাজ হারিয়ে ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ খুলে আছড়ে মারেন কোহলি। তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

কোহলির এই কাণ্ড দেখে কিছু ভক্ত সেই ভিডিওর সঙ্গে রাহুল দ্রাবিড়ের তুলনা করেছেন, তিনি ২০১৪ সালে রাজস্থান  রয়্যালসের কোচ থাকাকালীন তার ক্যাপটিও এভাবেই ছুঁড়ে ফেলেছিলেন। সেই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১৪.৪ ওভারে হেরে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় রাজস্থান রয়েলস।

ক্ষোভ প্রকাশ করলেও শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১২ রানে ম্যাচ জয় করে

সংশ্লিষ্ট খবর

Back to top button