
আজ বুধবার (২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে প্রতিটি সময় টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে, বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়। যা একবারে মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এটা একটি ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মাঝে।
বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দল হোক না কেন। যারা সংস্কার কমিশনে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি সম্মান করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে, বিএনপি সেটা সমর্থন করতে পারবে না।



