Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

নেপালের কোচ হলেন স্টুয়ার্ট ল

নতুন কোচ খুঁজে নিল নেপাল ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল আগামী দুই বছরের জন্য নেপালের ছেলেদের জাতীয় দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন।

নেপালের ডাগআউটে ল স্থলাভিষিক্ত হয়েছেন মন্টি দেশাইয়ের, যার দুই বছরের মেয়াদ এই বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।

কোচ হিসেবে ল-এর রয়েছে অনেক অভিজ্ঞতা রয়েছে। সবশেষ তিনি সামলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দায়িত্ব। এর আগে ছিলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রধান কোচ।

বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলেও কাজ করেছেন ল। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও কোচের দায়িত্ব সামলেছেন। আর জাতীয় দলের হয়ে তার সেরা সাফল্য ২০১২ সালে। সেবার প্রথমবার বাংলাদেশ খেলেছিল এশিয়া কাপের ফাইনালে।

অস্ট্রেলিয়ার হয়ে ৫৪টি ওয়ানডে এবং একটি টেস্ট খেলা ল নিজ দেশেও কোচ হিসেবে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় দলের ব্যাটিং কোচ, ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সে চাকরি এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচিংয়ের দায়িত্ব।

২০২৪ সালের অক্টোবরে ল-কে যুক্তরাষ্ট্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার কোচিংয়েই দলটি ইতিহাস গড়ে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশকে। এরপর নিজেদের ইতিহাসে প্রথমবারের মত জায়গা করে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-এইটে।

সংশ্লিষ্ট খবর

Back to top button