Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

বনানীতে বাস উল্টে ৪২ শ্রমিক আহত

রাজধানীর বনানী এলাকায় একটি বাস উল্টে ৪২ পোশাক শ্রমিক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ৪২ পোশাক শ্রমিককে বহনকারী একটি বাস গাজীপুরে যাচ্ছিল। পথে বনানী ওভারপাসের আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সব যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

দুর্ঘটনার আধাঘণ্টা পরই বাসটি সরিয়ে ফেলা  হয়েছে বলে জানান ওসি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button